Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২য় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, ২৩ এপ্রিল ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২য় সিন্ডিকেট সভা গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননী উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামসভাটি সঞ্চালনা করেন সভার সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য- একাডেমিক নীতিমালা প্রণয়ন, আর্থিক নীতিমালা নির্ধারণ, ছাত্র-শৃঙ্খলা বিধিমালা, ও আগামী শিক্ষাবর্ষের কর্মপরিকল্পনা।

উপাচার্য মহোদ তাঁর বক্তব্যে বলেন "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর। সিন্ডিকেটের এই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পথচলাকে আরও মসৃণ করবে।"

সভায় সিন্ডিকেটের বহিঃসদস্যবৃন্দ এবং অভ্যন্তরীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমৃদ্ধি কামনা এবং দেশের কৃষি খাতে বিশেষ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।