Here you will see the details of a News or Event

কৃষি উন্নয়ন ও গবেষণার জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে সাউথইস্ট ব্যাংকের কৃষি গবেষণা অনুদান।

কুড়িগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: অদ্য বিকাল ৪টায় মতিঝিলস্থ সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ উক্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম-এর হাতে এই চেক হস্তান্তর করেন।

চেক প্রদানের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ডিভিশনের প্রধান এ এস এম আশরাফ উদ্দিন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ বিভাগের প্রভাষক রাইয়্যান রেজা উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মোঃ আতিকুর রহমান

কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য বিবেচনা করে উচ্চফলনশীল ধান (Rice) এবং অর্থকরী শীতকালীন সবজি হিসেবে ফুলকপি চাষের ওপর এই প্রকল্পটি পরিচালিত হবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে চরাঞ্চলের প্রান্তিক চাষিরা আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

চেক গ্রহণকালে উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, চরাঞ্চলের কৃষি ব্যবস্থা অত্যন্ত চ্যালেঞ্জিং। সাউথইস্ট ব্যাংকের এই অনুদান চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের ভাগ্যবদল এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে আমরা ধান ও ফুলকপি চাষের নতুন প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিতে পারব।

সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংক কেবল ব্যবসায়িক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং দেশের টেকসই উন্নয়ন ও কৃষি গবেষণায় সহায়তা দেওয়াকে তারা সামাজিক দায়িত্ব মনে করে। বিশেষ করে উত্তরবঙ্গের চরাঞ্চলের অবহেলিত জনপদকে কৃষি বিপ্লবের আওতায় আনতে এই ২৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ, প্রশিক্ষণ এবং আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।

 

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম-৫৬০০।