Here you will see the details of a News or Event

বাংলাদেশ সরকারের গৃহীত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেনের অংশগ্রহণ।

কুড়িগ্রাম, ২৬ আগস্ট ২০২৬: পরিবেশ সুরক্ষা ও সবুজ প্রাঙ্গণ গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) অস্থায়ী ক্যাম্পাসে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ইউজিসি’র সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন, উপ-উপাচার্য নুরমহল আক্তার বানু, অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনার কথা স্মরণ করে বলেন, দেশনায়ক তারেক রহমান দেশব্যাপী পরিবেশ রক্ষায় যে সবুজায়নের ডাক দিয়েছেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়তে তাঁর এই সুদূরপ্রসারী চিন্তাধারা আমাদের সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

বৃক্ষরোপণ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।