Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, ০৫ মার্চ, ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মার্চ ২০২৬ / ১৫ রমজান ১৪৪৭ হিজরী) বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম-এর পৃষ্ঠপোষকতায় এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুল আলীম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় মাননীয় ভাইস-চ্যান্সেলর মাহে রমজানের শিক্ষা ও রোজার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বরকতময় পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ইফতারে অংশগ্রহণ করেন।

ইফতারের ঠিক আগ মুহূর্তে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এসময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও সুন্দর শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম-৫৬০০।