Here you will see the details of a News or Event

আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ।

কুড়িগ্রাম, ১২ এপ্রিল ২০২৬: পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’গত ১১ মে ২০২৬ তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ করেছে।

আঞ্চলিক পর্যায়ের এই উৎসবে স্বাগতিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ (রংপুর), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার একটি বিশেষ পর্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল- “পরিবেশ পরিবর্তনে ব্যক্তি সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” প্রতিযোগিতায় উভয় পক্ষের বিতার্কিকরা অত্যন্ত যুক্তিপূর্ণ ও তথ্যসমৃদ্ধ আলোচনা তুলে ধরেন। কুড়িকৃবির বিতার্কিক দল পরিবেশগত সংকট নিরসনে ব্যক্তিগত পর্যায়ের দায়বদ্ধতা ও সচেতনতার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।

প্রতিযোগিতায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন রাহাত মিয়া (প্রথম বক্তা), তাসমিয়া হক ইরা (দ্বিতীয় বক্তা) এবং আব্দুল্লাহ আল বাকী (তৃতীয় বক্তা ও দলনেতা)। তাঁদের জোরালো যুক্তি এবং তথ্যবহুল উপস্থাপনা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বলেন, “এ ধরনের আঞ্চলিক আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী হতে এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলায় ছাত্রসমাজকে সচেতন করতে অনন্য ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আঞ্চলিক পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এক মেলবন্ধন তৈরি হয়েছে।