Here you will see the details of a News or Event
কুড়িগ্রাম, ২৯ মার্চ ২০২৬: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম।
সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন। উত্তরবঙ্গের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে এর অপার সম্ভাবনা এবং কৃষি গবেষণার ‘হাব’ হিসেবে কুড়িকৃবিকে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইউজিসির সক্রিয় সহযোগিতা কামনা করেন।
কুড়িকৃবির সার্বিক উন্নয়ন ও পরিকল্পনার কথা শুনে মাননীয় চেয়ারম্যান মহোদয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর আন্তরিক সদিচ্ছা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।