Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, ২১ মে ২০২৬: গত ১৯ মে ২০২৬ তারিখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের উদ্যোগে ১ম এবং ২য় ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরের (ফিল্ড ট্রিপ) আয়োজন করা হয় প্রথম দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গবেষণায় উদ্বুদ্ধ করতে এই ফিল্ড ট্রিপটি অত্যন্ত ফলপ্রসূ ছিল সফরকালে শিক্ষার্থীরা নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, স্বাদুপানি উপকেন্দ্র এবং বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন

শিক্ষার্থীরা সকাল :৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে সকাল ১১:৩০ মিনিটে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) স্বাদুপানি উপকেন্দ্রে পৌঁছান সেখানে পৌঁছানোর পর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান পরবর্তীতে কনফারেন্স রুমে এক তথ্যবহুল প্রেজেন্টেশনের মাধ্যমে আধুনিক হ্যাচারি ব্যবস্থাপনা, কার্প জাতীয় মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রেণু পোনা উৎপাদন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন বাস্তবমুখী দিকসহ সামগ্রিক গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়

সময় শিক্ষার্থীরা আধুনিক হ্যাচারি পরিচালনা পোনা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন একই সাথে মাছের বিভিন্ন রোগবালাই নির্ণয় এবং পুকুরের পানির গুণাগুণ পরীক্ষার কারিগরি কৌশলগুলো তারা হাতে-কলমে শেখার সুযোগ পান; যা তাদের পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে অনুধাবন করতে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য দক্ষ করে গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক হবে পরিদর্শনকালে হ্যাচারি সাব-স্টেশনের বিশেষজ্ঞ কর্মকর্তা গবেষকগণ মাঠপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন টেকনিক্যাল কৌতূহলী প্রশ্নের উত্তর দেন সবশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ অত্র বিভাগের শিক্ষার্থীদের সাথে নিয়ে কেন্দ্রের মৎস্য গবেষণাগার, হ্যাচারি, কার্প বৈরালি মাছের মিশ্রচাষের উপযোগিতা যাচাই প্রকল্প এবং বিভিন্ন মৎস্য পুকুর সরেজমিনে পরিদর্শন করেন, যেটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে

এরপর শিক্ষক শিক্ষার্থীগণ ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য বাংলাদেশ রেলওয়ে কারখানা, সৈয়দপুর পরিদর্শন করেন এই পরিদর্শন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার কার্যপ্রণালি বুঝতে সাহায্য করে

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর . মুহ: রাশেদুল ইসলাম উক্ত মাঠ পরিদর্শনের (ফিল্ড ট্রিপ) সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে, সামাজিকীকরণের মাধ্যমে বাস্তব জগতের ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে নিজেদের দক্ষ যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দেশের বিভিন্ন কৃষি এবং মৎস্য-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চলমান আধুনিক গবেষণা, উদ্ভাবন এবং সমসাময়িক প্রযুক্তি সম্পর্কে তাদের সুস্পষ্ট ও সম্যক ধারণা থাকা অপরিহার্যপ্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উৎকর্ষ বৃদ্ধিতে কুড়িকৃবি প্রশাসন সর্বদা সর্বাত্মক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে

শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন অনুভূতি ব্যক্ত করে তারা বলেন, “আমরা এই ফিল্ড ট্রিপ থেকে বিভিন্ন মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছি এছাড়াও মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি গবেষণার প্রতি আগ্রহী হয়েছি আমরা মাননীয় উপাচার্য মহোদয় এবং ফিল্ড ট্রিপের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভবিষ্যতে ধরনের শিক্ষামূলক সফর যাতে অব্যাহত থাকে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি