Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে “Agricultural Graduates: Opportunities, Challenges And Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, এপ্রিল ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) শিক্ষার্থীদের আত্মউন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনামূলক “Agricultural Graduates: Opportunities, Challenges And Way Forward” শীর্ষক একটি সেমিনার গত ২১ এপ্রিল ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সম্মানিত সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক এ এস এম গোলাম হাফিজঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অনুষদের ডিন ও সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপক কুড়িকৃবির কৃষি এবং মৎস্য অনুষদের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “পৃথিবীতে অন্য সব কাজের চাহিদা কমলেও কৃষি কাজ ও কৃষি শিক্ষার চাহিদা কখনও কমবে না। তাই তোমরা সঠিক পথেই আছো।” তিনি বাংলাদেশের অভ্যন্তরে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের বিস্তারিত বর্ণনা দেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কৃষির গুরুত্ব ও কাজের সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং সফল উদ্যোক্তা হওয়ার একটি কার্যকর গাইডলাইন প্রদান করেন।

মূল আলোচনা শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা মূল প্রবন্ধ উপস্থাপক ও উপাচার্য মহোদয়কে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। নতুন নতুন তথ্য ও ক্যারিয়ার গাইডলাইন পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সেমিনার ও কর্মশালা নিয়মিত আয়োজনের দাবি জানান।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদেরকেও একজন দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে উঠতে হবে এবং কৃষি, কৃষক ও দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে।” তিঁনি শিক্ষার্থীদের আত্মউন্নয়নমূলক বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, “সফল হওয়ার তিনটি মূল মন্ত্র হলো- সততা, সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। তোমরা যদি এগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারো, তবে তোমরা সফল হবে- এতে কোনো সন্দেহ নেই।”

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটির সমাপ্তি ঘোষণা করা হয়।