Here you will see the details of a News or Event

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল।

কুড়িগ্রাম ১৬ই আগস্ট ২০২৬: ​বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১৫ই আগস্ট ২০২৬) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়।

পাশাপাশি তাঁর আদর্শ, দেশপ্রেম ও আপসহীন চেতনাকে ধারণ করে তিনি যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানানো হয়।