Here you will see the details of a News or Event

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন বার্তা।

কুড়িগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা আস্থার প্রতিফলনস্বরূপ ভূমিধ্বস বিজয় অর্জনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মুহঃ রাশেদুল ইসলাম আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে দেশের জনগণ দীর্ঘ প্রতীক্ষা সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র, মানবাধিকার ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লালন করে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ সেই প্রত্যাশার বাস্তব রূপায়ণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা সাহসী নেতৃত্বে বাংলাদেশ একটি সুসংহত, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে

তিনি আরো বলেন, কৃষি গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের প্রাণশক্তি দেশের কৃষি খাতের আধুনিকায়ন, গবেষণাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং কৃষকবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি শিক্ষার প্রসার, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়সমূহকে জ্ঞান উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করার মাধ্যমে জাতির ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রবীণ নবীনের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা দেশ-জাতির প্রত্যাশিত আশা-আকাঙ্ক্ষা পূরণে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে তৈরি গণআকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ-জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস করেন

পরিশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বাঙ্গীণ সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সফল কর্মময় জীবন কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতা সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন

 

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম-৫৬০০।